1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বেনাপোল দিয়ে ভারতে আমদানি-রফতানি বাণিজ‍্য বেড়েছে দ্বিগুণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
রফিকুল ইসলাম, যশোর : গত ৩ বছরের ব্যবধানে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে সাদামাছ রফতানি বেড়েছে দ্বিগুণ। ফলে বেড়েছে বৈদেশিক মুদ্রা আয়। সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের। গত তিন বছরে রফতানি হয়েছে ১ কোটি ৪১ লাখ ২৩ হাজার কেজি সাদা মাছ।
জানা গেছে, বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে-পাবদা, টেংরা পাকসে, তেলাপিয়া, পাঙ্গাস, ভেটকি, শিংমাছসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ। অপরদিকে ভারত থেকে আসছে সামদ্রিক মাছ চিতল, ফলুই, আড় ফলাই, বোয়াল, মলা শাকিলা, নিমুলকাঠি, পোয়া আয়লা এবং কাতল-রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ। ১৯ -২০ অর্থবছরে ভারতে মাছ রফতানি হয়েছে ১ কোটি ৩১ লাখ ১২ হাজার ৫২০ ডলারের। অন্যদিকে আমদানি হয়েছে ৪৮ লাখ ২৩ হাজার ৯শ’ ১৫ ডলার মূল্যের মাছ।
আমদানি-রফতানির সাথে সংশ্লিষ্টরা বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবার আমদানির চেয়ে রফতানি বেড়েছে। এতে করে দেশে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের।
স্থলবন্দর-বেনাপোল মৎস্য অফিস পরিদর্শক আসওয়াদুল আলম বলেন, এই বন্দর দিয়ে বাড়ছে সাদা মাছ রফতানি। ফলে আসছে বৈদেশিক মুদ্রা। গত বছরে আমদানির চেয়ে প্রায় তিনগুণ বেশি টাকার মাছ রফতানি হয়েছে ভারতে। তবে করোনার কারনে বাণিজ্যে কিছুটা কম হলেও আগামীতে মাছ রফতানি কয়েকগুণ বাড়বে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিমত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com