1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন

নিজের প্রশাসনের সমালোচনায় কিম জং উন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেছেন। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর পুনর্নির্মাণ কর্মকাণ্ডে নিজের প্রশাসনের সমালোচনা করেছেন তিনি। শুক্রবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম রডং সিনমুন এ তথ্য জানিয়েছে।

রডং সিনমুন  জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গ্রাম কিমহোয়া জেলা পরিদর্শনকালে বন্যা পরবর্তী সংস্কার কার্যক্রমের গতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন কিম জং উন।

উন এ সময় বলেছেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ‘নজিরবিহীন কঠিন সময় যাবে চলতি বছর।’

কিম জং উন অবশ্য বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর নকশার সমালোচনা করেছেন। তিনি এগুলো ‘একঘেয়ে’ উল্লেখ করে আফসোস করেছেন। নিজের প্রশাসনের এ ধরনের সমালোচনা অবশ্য উনের জন্য বিরল।

সফরকালে উনের সঙ্গে ছিলেন তার বোন কিম ইও জং। এই সুবাদে দুই মাস পর উনের বোন প্রকাশ্যে এলেন। কিম ইওকে উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ ক্ষমতাশালী বলে মনে করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com