1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশুর-কিশোর মেলা’র সম্পাদকমন্ডলীতে গোপাল সরকার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার : ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’ এর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীতে স্থান পেয়েছেন গোপাল চন্দ্র সরকার। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে সংগঠন সূত্র। কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীতে স্থান পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন তার অসংখ্য শুভাকাঙ্খী।
গোপাল চন্দ্র সরকার বর্তমান নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ছাড়াও সাবেক সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর বিশ্বস্ত একজন নেতা হিসেবে খ্যাতি রয়েছে তার। পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন দুই যুগেরও অধিক সময় ধরে। দৈনিক বাংলার বাণী থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিনিধিত্ব করে বর্তমানে দৈনিক সংবাদে কর্মরত রয়েছেন। একাধারে তিনি প্রেসক্লাব নালিতাবাড়ীর ষোল বছরের অধিক সময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যানির্বাহী সদস্য এবং প্রয়াত বজলুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। নালিতাবাড়ী পৌরসভার প্রথম নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে তিনি শহরের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। ঐতিহ্যবাহী পরিবারের সন্তান গোপাল সরকার ব্যক্তিগত জীবনে ঋক সরকার ও মৃত্তিকা সরকার নামে দুই সন্তানের জনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com