1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

নকলায় সুদের টাকা না পেয়ে কলেজ শিক্ষকের বাড়ি ভাংচুর-লুট: গ্রেফতার ৭

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

নকলা (শেরপুর) : সুদের টাকা না পেয়ে কলেজ শিক্ষকের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে শেরপুরের নকলায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার বিকেলে উপজেলার চন্দ্রকোণা রাণীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শেরপুর সদর উপজেলার হালগড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে দাদন ব্যবসায়ী সুজনের খপ্পরে পড়ে সর্বশ্বান্ত হয়েছেন নকলার চন্দ্রকোনা কলেজের আইসিটি বিভাগের শিক্ষক মাহাদী মাসুদ লিটন। মাত্র ৫০ হাজার টাকা নিয়ে সুদ-আসলে মিলিয়ে এখন ৫ লাখ টাকা দাড়িয়েছে। বর্তমানে তাকে মাসে ৫০ হাজার টাকা সুদই দিতে হয়। তাই তার বাবার দেয়া সম্পত্তি বিক্রি করেও দেনা সুদ করতে পারেননি তিনি। অতিরিক্ত সুদের টাকা না পেয়ে সুজন সোমবার বিকেলে তার ভাড়াটিয়া বাহিনী নিয়ে শিক্ষক লিটনের চন্দ্রকোনা বাজার সংলগ্ন রানীগঞ্জ গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। ভাংচুর করা হয় আসবাবপত্রও। লুট করে নেয়া হয় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অন্তত ৬ লক্ষাধিক টাকার মালামাল। ঘন্টাব্যাপী তান্ডব চালিয়ে গুড়িয়ে দেয়া হয় লিটনের আধাপাকা বাড়ি। এসময় দাদন ব্যবসায়ী সুজনের ভয়ে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ ঘটনায় ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হলে পুলিশ এক নারীসহ ৭জনকে গ্রেফতার করেছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com