1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন ৩ জন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : পদার্থ বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পাচ্ছেন ৩ জন। তারা হলেন— রবার্ট পেনরোজ, রেইনহার্ড গেঞ্জেল ও আন্দ্রেয়া গেজ।

দুটি তত্ত্বের জন্য এই ৩ জনকে পুরস্কার দেওয়া হয়েছে। ‘সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ভবিষ্যদ্বাণী বলিষ্ঠকরণে ব্ল্যাকহোলের গঠন অবিষ্কার’র জন্য রজার পেনরোজকে পুরস্কারের অর্ধেক দেওয়া হয়েছে। অন্যদিকে, ‘আমাদের ছায়াপথের কেন্দ্রে একটি সুপারম্যাসিভ কমপ্যাক্ট বস্তু’ আবিষ্কারের জন্য রেইনহার্ড গেঞ্জেল এবং আন্দ্রেয়া গেজ পেয়েছেন পুরস্কারের বাকি অর্ধেক।

মঙ্গলবার (৬ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ২০২০ সালে পদার্থে নোবেল জয়ীদের নাম প্রকাশ করেন।

গত বছর মহাবিশ্ব নিয়ে ‘যুগান্তকারী’ আবিষ্কারের জন্য তিন জন বিজ্ঞানীকে পদার্থে নোবেল পুরস্কার দেওয়া হয়। তারা হলেন— জেমস পেবলস, মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজ।

এদিকে সোমবার (৫ অক্টোবর) চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে এ বছরের প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হয়। চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ৩ জন। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন— হার্ভে জে. অল্টার, মাইকেল হাউটন এবং চার্লস এম. রাইস।

বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

আগামী ডিসেম্বরে নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা হচ্ছে না। তবে বিজয়ীরা ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে ভার্চুয়াল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এছাড়া চলতি বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য বৃদ্ধি করা হয়েছে। ফলে প্রত্যেক বিজয়ী ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনা পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৪৮ লাখ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com