
মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে ‘আলোর সন্ধানে ব্লাড ডোনেট সোসাইটি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কেটে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ই অক্টোবর) বিকেলে হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহাবুব আলম জাকিরের সভাপতিত্বে ও গ্রীণ ভিউ কিন্ডারগার্টেন অ্যান্ড মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, শহীদ স্মৃতি সংসদের সভাপতি খোরশেদ আলম মুক্তা, হালুয়াঘাট ধান্য ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি হুমায়ূন কবীর মানিক, যুগান্তর উপজেলা প্রতিনিধি মোঃ হাতেম আলী, পৌর কাউন্সিলর মোঃ শামছুদ্দিন ও আঃ আজিজ, খিউকুশিন কারাতে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন শাহরিয়ার সুমনসহ আলোর সন্ধানে ব্লাড ডোনেট সোসাইটির সদস্যবৃন্দ।
২০১৮ সালের ৫ অক্টোবর সোসাইটিটি প্রতিষ্ঠা হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ২০৬ জন। অদ্যাবধি সারাদেশে ৭০৪ ব্যাগ রক্ত মুমূর্ষ ও অসুস্থ মানুষের জন্য দান করা হয়েছে। পাশাপাশি সোসাইটির পক্ষ থেকে আর্ত্মমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।