উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে ফজল উদ্দিন (৭৫) নামের এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌরসভার মহেশের বাজার নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে। তিনি পূর্ব নাওডাঙা গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকরেরহাট বাজার থেকে দ্রুতগামী একটি ব্যাটারী চালিত অটোরিকশা মহেশের বাজারে পৌঁছলে পথচারী ফজল উদ্দিন কে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে অবস্থার আরো অবনতি দেখা দিলে দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে আনিমানিক রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
– হাফিজুর রহমান সেলিম