1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

ধর্ষকদের শাস্তির দাবিতে কলাপাড়ায় র‌্যালী ও মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া ছাত্র সমাজের উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, শারিরিক নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করায় অপরাধীদের শাস্তির দাবীতে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জলন্ত মোমবাতি হাতে একটি র‌্যালী বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরি পট্টিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
কলাপাড়া ছাত্র সমাজের সমন্বয়ক মো: নাজমুল শাকিবের সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তব্য রাখেন আল ইমরান, মাশরাফি কামাল সাকিব, মো: শিফাত, মো: ইয়াকুব। মানববন্ধনে বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে ধর্ষন ও নির্যাতনসহ সকল ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com