1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

গল্পের প্রয়োজনে পর্দায় নগ্ন যেসব বলিউড অভিনেত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
বিনোদন ডেস্ক : পর্দায় নগ্নতা এখনকার সিনেমায় নজরে পড়ে প্রায়ই। একে আর্ট হিসেবেই পর্দায় হাজির করেন পরিচালক। আর সেই আর্টে নিজেদের শৈলী ছড়াতে সাহসী ভূমিকায় অবতীর্ন হন নায়িকারা। হলিউড হোক বা বলিউড, নগ্নতা যে একটা শিল্প তা সব জায়গাতেই প্রমাণিত হয়েছে অসংখ্যবার।

দেখে নিন বলিউডের যেসব সাহসী অভিনেত্রী চিত্রনাট্যের প্রয়োজনে পর্দায় নগ্ন হতেও কুণ্ঠাবোধ করেননি। 
5
মন্দাকিনী

মন্দাকিনী : যে সময়ে বিকিনি বা স্বল্প পোশাক কিম্বা সাধারন চুম্বনও ‘ট‍্যাবু’ বলে গণ‍্য হত সেই সময় এই প্রথম সারির অভিনেত্রীও অনস্ক্রিন নগ্নতা বা যৌনদৃশ‍্য ফুটিয়ে তুলতে পিছপা হননি। তিনি মন্দাকিনী। ‘রাম তেরি গঙ্গা মাইলি’ সিনেমায় সাদা স্বচ্ছ শাড়িতে ঝরনার নীচে মন্দাকিনির নাচ, এখনও আইকনিক হয়ে রয়েছে।

রেখা : বলিউডের অন‍্যতম প্রখ‍্যাত অভিনেত্রী রেখা। প্রবল ব‍্যক্তিত্বময়ী রেখাও সিনেমার প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ‍্যে অভিনয় করেন। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘আস্থা’ সিনেমায় একজন মধ‍্যবয়স্কা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি যে পরে পতিতার জীবনকে বেছে নেয়। প্রয়াত অভিনেতা ওম পুরী ও নবীন নিশ্চলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ‍্যে অভিনয় করেছিলেন রেখা। পর্দায় অর্ধনগ্ন হয়েছেন অবলীলায়।

5
জিনাত আমান

জিনাত আমান : আবেদনময়ীতার আলাদা সংজ্ঞা তৈরি করেছিলেন বলিউড অভিনেত্রী জিনাত আমান। সত্তরের বোল্ড অভিনেত্রীদের মধ‍্যে তিনি অন‍্যতম। ব্লাউজ ছাড়া স্বচ্ছ শাড়িতে সেই সময়ে সিনেপ্রেমীদের মাথা ঘুরিয়ে দিয়েছিলেন জিনাত। সত্যম শিবম ‍সুন্দরম সিনেমায় তার বোল্ড লুক তাকে সাহসী অভিনেত্রীর খেতাব এনে দেয়।

রাধিকা আপ্তে : অভিনয়ের দিক দিয়ে রাধিকার তুলনা করার সাহস কেউ দেখাবে না। চরিত্র নিঁখুঁত করে তোলার জন‍্য একাধিক বার নগ্ন হয়েছেন রাধিকা। ২০১৬ সালে ‘পার্চড’ সিনেমায় আদিল হুসেনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ‍্য নজর কেড়েছিল। রাধিকার নগ্ন অবস্থায় এমএমএস ও ছবিও ফাঁস হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়।

মল্লিকা শেরাওয়াত : নব্বইয়ের দশকে মল্লিকা শেরাওয়াত নামটা শুনলে হৃদয়ে ঝড় উঠত না এমন পুরুষ খুঁজে পাওয়া দুষ্কর। ২০০৪ সালে ইমরান হাশমির বিপরীতে ‘মার্ডার’ সিনেমায় মল্লিকার বোল্ড অভিনয় কেউই ভুলতে পারেননি। গল্পের প্রয়োজনে পর্দায় অর্ধনগ্ন হয়েছেন এ সাহসী অভিনেত্রী।

সানি লিওন : পর্ন দুনিয়া ছেড়ে বলিউডে পা রাখেন সানি। প্রথম সিনেমা ‘জিসম ২’ ও তারপর একাধিক সিনেমায় বোল্ড দৃশ‍্যে অভিনয় করেছেন। গল্পের প্রয়োজনে অর্ধ নগ্ন হতেও দেখা গেছে তাকে।

5
ইশা গুপ্তা

ইশা গুপ্তা : ইমরান হাশমির বিপরীতে ‘জান্নত ২’ এর মাধ‍্যমে বলিউডে প্রবেশ ইশা গুপ্তার। নগ্নতা থেকে ঘনিষ্ঠ শয‍্যা দৃশ‍্য সবেতেই তুখোড় অভিনয় করেছিলেন তিনি। তিনিও পর্দায় নিজেকে অর্ধনগ্ন করেছিলেন দ্বিধা ছাড়াই। এছাড়া অর্ধনগ্ন হয়ে ফটোশুট করেও বেশ আলোচনায় এসেছিলেন অভিনেত্রী।

এছাড়াও সময়ে সময়ে বহু বলিউড অভিনেত্রী নিজেকে ছাড়িয়ে গেছেন পর্দায় নগ্নতায় ও সাহসী দৃশ্যে হাজির হয়ে। চিরচেনা রক্ষণশীল বলিউডের অভিনেত্রীরাও পর্দায় নগ্নতায় হলিউডের চেয়ে কম নয়, সেই প্রমাণ যুগে যুগে রেখেছেন অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com