1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

অর্ধলাখ টাকায় বিক্রি হলো একটি বোয়াল মাছ

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর কুশাহাটার চর এলাকা থেকে মিরাজ শেখের বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ। শনিবার (১১ জানুয়ারি) ভোররাতে মাছটি ধরা পড়ে।

এদিন সকালে দৌলতদিয়া কেসমত মোল্লার মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য আনলে উন্মুক্ত নিলামে ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৩ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মার বোয়াল মাছের অনেক চাহিদা রয়েছে। সকালে ঘাট এলাকায় গিয়ে জানতে পারি ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ বড়শিতে ধরা পড়েছে। পরে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৬০০ টাকা দিয়ে কিনে নিই। পরে মাছটি আমার আড়তে এনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় পানি কমে যাওয়াতে বিভিন্ন প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে লাভবান হচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com