1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

ধর্ষকদের শাস্তির দাবীতে কলাপাড়ায় বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ধর্ষকদের বিরুদ্ধে ছাত্র-জনতার “ধর্ষকদের উল্লাস, ধর্ষিতার কান্না আর না, আর না” এ শ্লোগানে প্রকম্পিত সারা শহর।
বুধবার সর্বস্তরের ছাত্র-জনতা, কলাপাড়া বাসী ও গ্রাজুয়েট ক্লাবের যৌথ উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জে বর্বরোচিত ও সিলেটে গণধর্ষণের প্রতিবাদে সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌর শহরে ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল শেষে কলাপাড়া প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে সামাজিক সংগঠনসহ স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, সিনিয়র সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, গ্রেজুয়েট ক্লাবের সদস্য গাজী রাইসুল ইসলাম রাজিব ও ছাত্র সমাজের পক্ষ থেকে মো: আল ইমরান বক্তব্য রাখেন।
মঙ্গলবার সন্ধ্যার পর ক্ষুদে শিক্ষার্থী ও ছাত্র সমাজের উদ্যোগে হাতে ফেস্টুন, প্লেকার্ড ও মোমবাতি জ্বালিয়ে পৌর শহরে প্রতিবাদ মিছিল বের করে। মিছিল শেষে সুরেন্দ্র মোহন সড়কে মনেহরী পট্টিতে ধর্ষণকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে তারা মানববন্ধন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com