1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

নালিতাবাড়ীতে বিষ প্রয়োগে কয়েক লাখ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : প্রায় পৌণে দুই একর জমি নিয়ে বাণিজ্যিকভাবে মাছের চাষ করা পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ মাছের খামারী আবু বকর প্রিন্স জানান, প্রায় বিশ বছর ধরে তিনি নন্নী পশ্চিমপাড়ায় প্রায় সাত একর জমি নিয়ে কয়েকটি পুকুর তৈরি করে বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের মাছের চাষ করে আসছেন। তার সফলতা দেখে গ্রামের অনেকেই মাছ চাষে ঝুঁকেছেন। কিন্তু গত প্রায় তিন মাস যাবত তার কোন না কোন পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা। সবশেষ বুধবার গভীর রাতে প্রায় পৌণে দুই একর জায়গা নিয়ে তৈরি একটি মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করে। ফলে বৃহস্পতিবার সকালে টেংরা, গুলসা, কারফু, রুই ও পাঙ্গাসসহ বেশ কয়েক জাতের মাছ মরে পুকুরের চারপাশে ভেসে উঠে। তিনি জানান, এভাবে একের পর এক বিষ প্রয়োগে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
মাছ চাষী আবু বকর আরও জানান, এ মাছ চাষের উপর তার ব্যাংক ঋণ রয়েছে, রয়েছে ব্যক্তি পর্যায়ে ঋণ। এভাবে কয়েকদিন পরপর বিষ প্রয়োগে মাছ নিধন শুরু হলে তাকে পথে বসতে হবে। এমতাবস্থায় তিনি এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন জানান, আবু বকরের সফলতা দেখে আমি নিজেও কয়েক বছর যাবত বাণিজ্যিকভাবে মাছের চাষ করছি। কিন্তু এভাবে ক্ষতি হলে মাছ চাষীরা আগ্রহ হারাবে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ জরুরী প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com