1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

দেশব্যাপী নারী ও কন্যাশিশু ধর্ষণের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

ফুলবাড়ী (দিনাজপুর) : দেশব্যাপী নারী ও কন্যাশিশু ধর্ষণসহ নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার বেসরকারি সংস্থা পল্লীশ্রী প্রোসপেক্ট প্রকল্পের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় কাঁটাবাড়ীস্থ ফুলবাড়ী প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রাম নাগরিক সমাজ সংগঠনের সদস্য-সদস্যারা।
উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য শান্তি সরেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সহ সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, খয়েরবাড়ী ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের সদস্য মহেন্দ্র নাথ সরকার, আলাদীপুর ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের সদস্য সবিতা রানী, এলুয়াড়ী ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের সদস্য আকলিমা।
এছাড়াও উপস্থিত ছিলেন- দিনাজপুর পল্লীশ্রী প্রোসপেক্ট প্রকল্পের এরিয়া কো-অডিনেটর এএসএম তারিকুল ইসলাম, ফিল্ড ফেসিলেটের দেলোয়ার হোসেন, সেল্ফ হেল্প প্রজেক্টের এফএস দীপক কুমার রায় প্রমুখ। মানববন্ধনে গ্রামের বিভিন্ন বয়সী শতাধিক নারী অংশ নেন।
আল হেলাল চৌধুরী

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com