1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

কলাপাড়া হাসপাতালে চিকিৎসককে লাঞ্চিত করায় মামলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া হাসপাতালের দায়িত্বরত নারী চিকিৎসককে শারিরীক ভাবে লাঞ্চিত করা এবং তাকে হুমকী প্রদানের ঘটনায় ১০জনের নামে কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। নারী চিকিৎসক ডা: তনিমা পারভিন রুনা বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও কলাপাড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, নীলগঞ্জ ইউনিয়নের গামৈরতলা গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী জবেদা বেগম (৭০) হৃদরোগে আক্রান্ত হলে বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। এসময় দায়িত্বরত চিকিৎসক ডা: তনিমা পারভিন রুনা রোগীর প্রেসার না পাওয়ায় অক্সিজেন সাপোর্টসহ দ্রুত তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন। এরপর এ্যাম্বুলেন্সযোগে তাকে বরিশাল নেয়ার প্রস্তুতি নিতেই সে মারা যায়। এতে স্বজনরা ক্ষিপ্ত হয়ে নারী চিকিৎসককে শারিরীকভাবে লাঞ্চিত করাসহ খুন-জখমের হুমকী প্রদান করে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার বলেন, একজন হার্ট ফেইলিউর বৃদ্ধা রোগীকে বুধবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে চিকিৎসক ডা: তনিমা পারভিন অক্সিজেন সাপোর্টসহ দ্রুত তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু রোগীর স্বজনরা অযথা কালক্ষেপণ করে বরিশালে নেয়ার প্রস্তুতি নিতেই সে মারা গেলে ডা: তনিমাকে সরকারী দায়িত্বরত অবস্থায় শারিরীকভাবে লাঞ্চিত করা হয়।
তিনি আরও বলেন, এমনকি লাঠি-সোটা নিয়ে নারী চিকিৎসককে দ্বিতীয়বার হামলার প্রস্তুতি নিলে সে দৌড়ে হাসপাতাল ডরমেটরিতে গিয়ে আত্মরক্ষা করে। এরপর কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালের এক চিকিসককে দায়িত্বরত অবস্থায় আক্রমণ, সরকারী কাজে বাঁধা প্রদানসহ তাকে হুমকী প্রদানের ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ইতোমধ্যে হাসপাতালের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com