1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

নালিতাবাড়ীতে তিন ছাগল চোর আটক করে পুলিশে দিল জনতা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী থেকে অভিনব কায়দায় দিনে-দুপুরে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে তিন যুবক। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা শেখেরকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে শেরপুরের চকপাঠক এলাকার আশরাফুলের ছেলে সিএনজি চালক রনি মিয়া, পাকুরিয়া চকপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে জসিম মিয়া ও পাকুরিয়া খামারপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মোশারফ হোসেন এ তিনজন সিএনজিযোগে শেখেরকুড়া আসে। এসময় শেখেরকুড়া গ্রামের অটোচালক মানিক মিয়ার পালিত দুইটি ছাগল রাস্তায় ঘাস খাচ্ছিল। সিএনজিযোগে আগত তিন যুবক ছাগল দুটোকে সিএনজিতে তোলে নেওয়ার চেষ্টা করলে আশপাশে থাকা লোকজন দেখে ফেলে ও তাদের আটক করে। পরে লোকজন জড়ো হয়ে গেলে তাদের মোমেনা মার্কেট নিয়ে আটকে রেখে খবর পাঠিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com