1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

ফুলবাড়িতে ভ্যান চালককে গলা কেটে হত্যা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়িতে ধানক্ষেত থেকে বাবু (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাদিলাহাট-বিরামপুর রাস্তার পাশের ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত বাবু বেদদিঘী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বাবু তার চার্জার ভ্যান নিয়ে প্রতিদিনের ন্যায় ফুলবাড়ি, মাদিলাহাট, বিরামপুরসহ বিভিন্ন জায়গায় ভাড়ায় চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। রাতে সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ভাবে হয়ত সে দূরে কোথাও ভাড়া নিয়ে গেছে। কিন্তু শুক্রবার সকালে মাদিলাহাট-বিরামপুরগামী পথচারীরা রাস্তার পাশের ধানক্ষেতে পড়ে থাকা একটি লাশ দেখে বলিভদ্রপুর ও বড়নগরে সংবাদ দিলে স্থানীয় লোকজন লাশ শণাক্ত করে ফুলবাড়ি থানায় সংবাদ দেয়। পরে ফুলবাড়ি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের সময় বাবুকে গলাকেটে হত্যা করে ধানক্ষেতে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com