1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

নালিতাবাড়ী পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা

  • আপডেট টাইম :: রবিবার, ১১ অক্টোবর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : উপজেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যারিফ কমিশন সদস্য (যুগ্মসচিব) শাহ মো: আবু রায়হান আল বেরুনী। প্রধান অতিথির পরামর্শে সভায় উপজেলা কমিটিকে পুনর্গঠন করে পৌর মেয়র, উপজেলা মৎস কর্মকর্তা ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে সদস্য করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক ও বিভিন্ন ইউপি’র চেয়ারম্যানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কমিটির সভা শেষে প্রধান অতিথি উপজেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং তরুণ উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন করে বিকেলে স্থলবন্দরে আমদানী-রফতানির সাথে সম্পৃক্ত ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এসময় আমদানীযোগ্য পণ্যের বহুমুখীকরণসহ ব্যাংক এর বুথ স্থাপনের প্রয়াজনীয় উদ্যোগে বিষয়ে একমত পোষণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com