1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

শেরপুরে প্রস্তাবিত বঙ্গবন্ধু ইকোপার্ক বাস্তবায়নের দাবিতে সমাবেশ

  • আপডেট টাইম :: রবিবার, ১১ অক্টোবর, ২০২০

শেরপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেরপুর ব্রহ্মপুত্র নদের চরে প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইকোপার্ক বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ সংলগ্ন ডাকপাড়া গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আকবর আলীর সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক েেগালাম রব্বানী, সহসভাপতি জয়নাল আবেদীন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মুকেজা বেগম, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, সদর থানা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ।
সমাবেশে বলা হয়, মুজিববর্ষ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের বিশাল চরে প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইকোপার্কটি স্থাপনের জন্য দীর্ঘদিন যাবত এ এলাকার জনগণ দাবি জানিয়ে আসছে। ব্রহ্মপুত্র নদের ডাকপাড়া এলাকায় ১০০ একর খাস জমি আছে। এখানে ইকোপার্কটি স্থাপন করা হলে পর্যটক ও ভ্রমণ পিপাসুদের বেড়ানোর জন্য একটি সুন্দর স্থান হবে। পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় প্রস্তাবিত ইকোপার্কে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com