1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

এ বছর বিপিএল হচ্ছে না

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ বছর আয়োজন করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনা পরিস্থিতির কারণে বিপিএল আয়োজনের সুযোগ দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ ও প্রোডাকশন জটিলতার কারণে বিপিএল আয়োজন করা সম্ভব নয় বলে মনে করছেন বোর্ড প্রধান। আগামী বছর পরিস্থিতি ভালো হলে সুবিধাজনক সময়ে বিপিএল আয়োজন করার ভাবনা বিসিবির।

রোববার সন্ধ্যায় বোর্ড প্রধান বলেন, ‘এ বছর তো বিপিএল হচ্ছে না। আগামী বছর পরিস্থিতি পর্যবেক্ষণ করে চিন্তা-ভাবনা করা হবে। কোনও খেলাই আমরা বাদ দিতে চাচ্ছি না। কিন্তু সবকিছুই এখন পরিস্থিতির ওপর নির্ভর করছে। বিপিএলের কথা বললেই সবার আগে মাথায় আসে বিদেশি খেলোয়াড়দের কথা ও প্রোডাকশন। এগুলো যদি আনতে পারি তাহলে করা যাবে।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ভারত সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন করে।

বিপিএল দেশের বাইরে আয়োজন করা সম্ভব কি না প্রশ্নে নাজমুল হাসানের জবাব, ‘দেশের বাইরে বিপিএল আয়োজন সহজ নয়। বাংলাদেশে টুর্নামেন্ট চালাতে গিয়েই আমাদের ফ্রাঞ্চাইজিগুলোর খুব কষ্ট হয়। সেখানে ইংল্যান্ডে-দুবাইতে জৈব সুরক্ষা বলয়ে রেখে টুর্নামেন্ট করা আমাদের কারও পক্ষেই সম্ভব নয়।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে গতবার ‘বঙ্গবন্ধু বিপিএল’ আয়োজন করেছিল বিসিবি। সাত দলের এ টুর্নামেন্ট দেশি-বিদেশি ক্রিকেটারদের অংগ্রহণে ছড়িয়েছিল উত্তাপ, উত্তেজনা। বিপিএল গতবার চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী রয়্যালস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com