1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

শ্রীবরদীতে গাঁজা ও ফেনসিডিলসহ নারী কারবারি আটক

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শাহিনা আক্তার (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার সিংগবরুণা ইউনিয়নের মাটিফাটা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় শাহিনার বসত ঘর থেকে ৩৮ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা ও ২ হাজার ৮ শ টাকা উদ্ধার করা হয়। ধৃত শাহিনা আক্তার ওই এলাকার আজাদ মিয়ার স্ত্রী।
জানা যায়, দীর্ঘদিন যাবত আজাদ মিয়া ও তার স্ত্রী শাহিনা আক্তার মাদক দ্রব্যের ব্যবসা করছে। ১২ অক্টোবর সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হক ও পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সীমান্তবর্র্তী সিংগবরুণা ইউনিয়নের মাটিফাটা মধ্যপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারি শাহিনাকে নিজ বসত বাড়ি থেকে আটক করা হয়। পরে তার ঘর থেকে ৩৮ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা ও ২ হাজার ৮ শত টাকা উদ্ধার করে শ্রীবরদী থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হক বাদী হয়ে ধৃত শাহিনা আক্তার ও স্বামী আজাদ মিয়ার নামে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার এসআই আনোয়ার হোসেন জানান, এব্যাপারে স্বামী-স্ত্রী দুইজনকে আসামী করে মাদক আইনে একটি মামলা হয়েছে। পরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com