1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

নালিতাবাড়ীতে ড্রেজার ধ্বংস, ভারতীয় মদ পরিবহন করায় কারাদন্ড

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে নিষিদ্ধ সীমানা থেকে বালু উত্তোলনের দায়ে শ্যালুচালিত তিনটি ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন। একইসঙ্গে ভারতীয় মদ জব্দ করে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা এলাকায় উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ব্যাটালিয়ন আনসারের যৌথ টাস্কফোর্স এ অভিযান চালায়।
সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আন্দারুপাড়া-বুরুঙ্গা এলাকায় চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রিজের নিষিদ্ধ ৫শ মিটারের মধ্যে শ্যালুচালিত তিনটি ড্রেজার ধ্বংস করা হয়। তবে ড্রেজারের মালিক ও শ্রমিকরা আগেই বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়।
এছাড়াও বারমারী বটতলা মিশন মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে শাহীন মিয়া (২৫) নামে এক অটোচালককে আটক করে তল্লাসী চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত শাহীন ঝিনাইগাতি উপজেলার আমির আলীর ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জানান, নিষিদ্ধ এলাকা থেকে বালু উত্তোলনে জড়িতদের হাতেনাতে পাওয়া যায়নি। হাতেনাতে পেলে গ্রেফতার করে মামলা দেওয়া যেতো। তবে এর নির্দেশদাতা হিসেবে জনৈক শহিদুল ও বিল্লালের সম্পৃক্ততা পেয়েছি। এখন বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com