1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি

বাগেরহাটের এমপি মোজাম্মেল হোসেন আর নেই

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

বাগেরহাট : বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন আর নেই।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এমপি মোজাম্মেলের পারিবারিক সূত্রে বিষয়টি জানা গেছে।

জানা যায়, গুরুতর অসুস্থ হলে ছয় দিন আগে মোজাম্মেল হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিৎিসাধীন অবস্থায় গতকাল রাতে না ফেরার দেশে চলে যান তিনি।

মোজাম্মেল হোসেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৯১ সালে তিনি বাগেরহাট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এরপর বাগেরহাট-৪ আসন থেকে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৯ সালে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

১৯৯৬ সালে গঠন করা আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

শুক্রবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে বাগেরহাটে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com