1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

ঝিনাইগাতীতে ধর্ষণ চেষ্টা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টা ও নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন করেছে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই গ্রামবাসী। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ঝিনাইগাতী উপজেলার উত্তর ডেফলাই গ্রামের ৩০ বছর বয়সের এক সন্তানের জননী প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে ওই গ্রামের বিল্লাল হোসেন (৪৪)। এ বিষয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, মামলা হলেও বিল্লাল গ্রেফতার হয়নি বরং বিল্লাল পালিয়ে থেকে প্রতিবন্ধী নারী পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি ধামকি দিয়ে আসছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বিপ্লব খান, আঃ হাকিম, ছিদ্দিক মিয়া, রাকিব হোসেন, সানোয়ার হোসেন, ইউনুুছ আলী, মনিজা খাতুন, রাজিয়া সুলতানা, নাজমিন আক্তারসহ অনেকেই। বক্তারা দ্রুত আসামী বিল্লাল হোসেনেকে গ্রেফতারসহ শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com