1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

৩৭ বছর পর ওয়েম্বলিতে ডেনমার্কের কাছে হারলো ইংল্যান্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগে রোববার বেলজিয়ামের মতো দলকে হারিয়েছিল ইংল্যান্ড। বুধবার রাতে কিনা সেই ইংল্যান্ডই ঘরের মাঠে হেরে গেল ডেনমার্কের কাছে। এমন হার তাদের রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে। ৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। যেখানে শীর্ষে থাকা দলটিই কেবল পরের রাউন্ডে উন্নীত হবে।

অবশ্য ইংল্যান্ডের হারের পেছনে যথেষ্ট কারণ রয়েছে। ৩১ মিনিটের মাথায় সেন্টার ব্যাক গ্যারি মাগুইর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর বাকি সময় তাদের ১০ জন নিয়েই খেলতে হয়।

এরপর ৩৫ মিনিটে ডেনমার্ককে পেনাল্টি উপহার দেয় ইংলিশরা। টটেনহ্যামের হয়ে খেলা ডেনমার্কের জর্ডান পিকফোর্ড পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত এই গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়।

অবশ্য শেষ হওয়ার মহূর্তে ইংল্যান্ডের কাটা ঘায়ে নুনের ছিটা হয়ে দেখা দেয় রিসে জেমসের লাল কার্ড। শেষ মুহূর্তে হাতাহাতির ঘটনায় লাল কার্ড দেখেন তিনি।

এই হারে ঘরের মাঠে টানা ৯ জয়ের রেকর্ডে ছেদ পড়লো ইংল্যান্ডের। অন্যদিকে ১৯৮৩ সালের পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পেল ডেনমার্ক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com