1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

নালিতাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীরের গণসংযোগ-শোডাউন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের দ্বিতীয় শ্রেণির পৌরসভা নালিতাবাড়ীর আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয় প্রত্যাশি জাহাঙ্গীর আলম শো-ডাউন ও গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের গড়কান্দা এলাকা থেকে শো-ডাউনটি শুরু হয়ে শহরের নিলামপট্টি, মধ্যবাজার, কর্মকারপট্টি, উত্তর বাজার ও আড়াইআনী বাজারের বিভিন্ন গলি ঘুরে পুনরায় গড়কান্দা মহল­ায় এসে শেষ হয়।
শো-ডাউনে সহস্রাধিক নেতাকর্মী অংশ নিয়ে মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলমের পক্ষে শ্লোগান দিয়ে ভোটারদের সমর্থন চান। জাহাঙ্গীর আলম শো-ডাউনের অগ্রভাগে থেকে হাত উচিয়ে রাস্তার দুইপাশে থাকা পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে সালাম বিনিময় করে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।
উলে­খ্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশি হয়ে গত মার্চ থেকে শহরের করোনা বিপর্যস্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। বর্তমানে প্রায় ডজনখানেক দলীয় মনোনয়ন প্রত্যাশির মধ্যে তার অবস্থান শীর্ষে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com