1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

শ্রীবরদীতে নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতন প্রতিরোধে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করার জন্য ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলী লালের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) বন্দে আলী। এসআই সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, সিংগবরুণা ইউনিয়ন আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, কাকিলাকুড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আওরঙ্গ, ভেলুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান আরজু, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর শনিবার উপজেলার পৌরসভাসহ ১০টি ইউনিয়নে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম জোরদাড় করার লক্ষে প্রত্যেকটি বিটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com