1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

ঝিকরগাছায় গৃহবধূ গণধর্ষণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
যশোর : যশোরের ঝিকরগাছায় এক গৃহবধূ (৩০) গণধর্ষণের শিকার হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে ৮টার সময় ঝিকরগাছার সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রুফি মিয়া ওরফে শুভ (২৬) ওই ইউনিয়নের দোস্তপুর গ্রামের নিয়ামত আলীর জামাতা।
বৃহষ্পতিবার গৃহবধুর স্বামী আজগর আলী বাদী হয়ে ঝিকরগাছায় থানায় ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন, দোস্তপুর গ্রামের মৃত মফিজুর মেম্বারের ছেলে রাহুল (২২), শওকত আলীর ছেলে সোহান (২৩) ও মৃত মোশারফ হোসেনের ছেলে সাদ্দাম (২০)।
ভুক্তভোগীর স্বামী আজগর আলী জানান, নিয়ামত আলীর জামাতা রুফি মিয়া ওরফে শুভ মোবাইলে তার স্ত্রীকে বাড়ির পাশের রাস্তায় আসতে বলেন। তার স্ত্রী রাস্তায় পৌঁছানো মাত্রই শুভ তার হাত ধরে মাঠের দিকে নিয়ে গিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে রাহুল, সোহান ও সাদ্দাম তাকে পালাক্রমে ধর্ষণ করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতার স্বামী বাদী হয়ে চার জনকে আসামি করে মামলা করেছেন। মূল আসামিকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com