1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

ফসলের সাথে শত্রুতা!

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

শেরপুর: শেরপুরে পূর্বশত্রুতার জের ধরে কানু মিয়া নামে এক কৃষকের আবাদকৃত লাউ ও চিচিঙ্গার গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার (১৪ অক্টোবর) সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক। এ ঘটনায় ৩ জনকে স্বনামেসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক কানু মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় আলহাজ্ব সিরাজুল ইসলামের ছেলে কৃষক কানু মিয়া প্রতি বছরের ন্যায় এবারও প্রায় ১০ কাঠা জমিতে লাউ ও চিচিঙ্গার আবাদ করেছিলেন। এতে জমি চাষ, সার-বীজ ও মজুরীসহ গত ৬ মাসে তার প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়েছে। ফলনও হয়েছিল বেশ ভালো। দু’দিন আগে প্রায় ১১ হাজার টাকার লাউ তুলে বিক্রিও করেছিলেন। কিন্তু পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের হাসেন আলীর ছেলে লাভলু মিয়া এবং তার ২ ছেলে আরিফ মিয়া ও মিজনা মিয়াসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত শত্রুতাবশতঃ কৃষক কানু মিয়ার লাউক্ষেতের প্রায় সবগুলো গাছের গোড়া কেটে দেয়। সেইসাথে চিচিঙ্গা ক্ষেতের গাছ উপড়ে ফেলে এবং মাচা ভেঙে ফেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com