1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের দক্ষিণাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হয়েছে। এর মধ্যে একজন নিরাপত্তারক্ষীও রয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওৎ পেতে ওই বন্দুকধারীরা তেল-গ্যাস উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী একটি গাড়ীতে হামলা করে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাঙগোভ হামলা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

গাড়িটি বন্দরনগরী গাওয়াদার থেকে করাচি যাচ্ছিলো। নিরাপত্তা সূত্র জানিয়েছে গাড়ীটি করাচি থেকে ২৫০ কিলোমিটার দূরের শহর ওরমারার কাছাকাছি পৌঁছালে ওৎ পেতে থাকা বন্দুকধারীরা হামলা করে। এতে ১৫ জন নিহত হয়। তার মধ্যে গাড়ীটির নিরাপত্তার দায়িত্বে থাকা একজন নিরাপত্তারক্ষীও রয়েছেন। আহত হয়েছে আরো অনেকে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। মৃতদেহগুলো নিটকবর্তী নৌবাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।

হামলার বিষয়ে বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাঙগোভ বলেছেন, ৭ থেকে ৮ জন বন্দুকধারী এই হামলা চালিয়েছে। তাদের কাছে ভারী অস্ত্র এমনকী রকেট লাঞ্চারও ছিল। তারা গাড়ীতে হামলা করে পালিয়ে যায়।’

তিনি আরো জানিয়েছেন ওই গাড়ীতে দেশটির তেল-গ্যাস উন্নয়ন কর্পোরেশনের কর্মচারী-কর্মকর্তাগণ ছিলেন। এই হামলার পর হাইওয়ে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। নিরাপত্তাবাহিনী সঙ্গে সঙ্গেই ওই অঞ্চলে সার্চ অপারেশন চালায়।

যদিও রাত পর্যন্ত কোনো গ্রুপ কিংবা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে এই হামলা বালোচ বিচ্ছিন্নতাবাদীরা করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। গেল বছরের এপ্রিলে এই এলাকায় তারা হামলা চালিয়েছিল গাড়ীতে। ওই হামলায় ১৪ জন নিহত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com