1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

চুক্তিবিহীন ব্রেক্সিটের জন্য প্রস্তুতি নিতে বললেন জনসন

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট) ব্যাপারে প্রস্তুতি নেওয়ার সময় এখন চলে এসেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সমঝোতার বিষয়টি গুরুত্বের সঙ্গে না নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাঁচ বছর ধরে চলমান ব্রেক্সিট সংকট শেষ পর্যন্ত চুক্তিবিহীন হলে তা হবে বিশৃঙ্খলাপূর্ণ। করোনা মহামারিকালে যেখানে অর্থনৈতিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে সেখানে চুক্তিবিহীন ব্রেক্সিট হলে ব্রিটেন, ইইউ’র সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে।

বৃহস্পতিবার ব্রেক্সিট সম্মেলনে ইইউ আল্টিমেটাম দিয়ে বলেছে, তারা আলোচনার অগ্রগতির হাল দেখে উদ্বিগ্ন। লন্ডনকে মূল বিষয়টি মেনে নিতে হবে নতুবা তাদেরকে পহেলো জানুয়ারি থেকে ব্লকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।

টেলিভিশনে দেওয়া ভাষণে জনসন বলেছেন, ‘আমি উপসংহার টেনেছি যে, আমাদেরকে কর্মসূচিসহ পহেলা জানুয়ারির জন্য প্রস্তুত হতে হবে, যেটি অস্ট্রেলিয়ার মুক্ত বিশ্ব বাণিজ্যের সাধারণ নীতিভিত্তিক।’

তিনি বলেন, ‘উন্মুক্ত হৃদয় ও সম্পর্ণ আস্থার সঙ্গে আমরা বিকল্পকে গ্রহণের জন্য প্রস্তুতি নেব এবং একটি মুক্ত বাণিজ্য দেশ হিসেবে শক্তিশালী উন্নয়ন ও নিয়ন্ত্রণ করব এবং আমাদের নিজস্ব আইন নির্ধারণ করব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com