1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

নালিতাবাড়ীতে নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী সমাবেশ

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহীদ মিনার চত্বরে ধর্ষণ-নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নালিতাবাড়ী পৌরসভার ১৫নং বিট পুলিশিং ও নালিতাবাড়ী থানা এ আয়োজন করে। সকালে স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে একটি নির্যাতন বিরোধী র‌্যালি বের হয়ে শহরে সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, নারী নেত্রী জোবায়দা হাবিব, কেয়া নকরেক, জেলার শ্রেষ্ঠ শিক্ষক নাজমুন নাহার, ব্যবসায়ী নেতা রমজান আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নালিতাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com