1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো

নকলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

নকলা (শেরপুর): ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের গড়েরগাও মোড়স্থ বঙ্গবন্ধু স্কয়া আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম।

নকলার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলামের সঞ্চালনায় নকলা পৌরসভার ১০নং বিট আয়োজিত পুলিশিং ওই সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন, প্রভাষক মাহবুবুর রহমান বিদ্যুৎ, আওয়ামী লীগ নেতা হবিবর রহমান, কাউন্সিলর জরিপ হোসেন।

সমাবেশে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোতে একই কর্মসূচি পালিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com