1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলো ইরান

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ১৩ বছর আগে আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলো ইরান। রোববার সকালে প্রথাগত অস্ত্রের আমদানি ও রপ্তানি সংক্রান্ত জাতিসংঘের নিষেধাজ্ঞার অবসান ঘটেছে বলে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

২০০৭ সালে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে বলা হয়েছিল, তেহরান যদি সমঝোতা মেনে চলে তাহলে পাঁচ বছর পর অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। সেই হিসেবে রোববার ছিল ইরানের জন্য সেই মাহেন্দ্রক্ষণ।

নিষেধাজ্ঞা অবসানের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘের ‘২২৩১ নম্বর প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে, ২০২০ সালের ১৮ অক্টোবর ইরানের ওপর থেকে স্বয়ংক্রিয় ও নিশ্চিতভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই।’

এতে আরও বলা হয়েছে, ‘এবার নিজেদের প্রতিরক্ষা মজবুত করতে যে কোনো জায়গা থেকে আমরা আইন অনুযায়ী অস্ত্র কিনতে পারব। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এতে আর কোনো বাধা রইল না।’

মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রে ইরান আত্মনির্ভরশীল। আণবিক অস্ত্র বা গণহারে মৃত্যু ঘটাতে পারে এমন অস্ত্র কেনার কোনো সুযোগ ইরানের প্রতিরক্ষা নীতিতে নেই।

২০১৮ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। এরপর বেশ কয়েকবার ট্রাম্প প্রশাসন জাতিসংঘে ইরানের উপর নিষেধাজ্ঞা পুর্নবহালের কয়েক দফা চেষ্টা করেছে। তবে চুক্তির অন্য পক্ষগুলোর বিরোধিতার কারণে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেই উদ্যোগ ভেস্তে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com