1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ফেনীতে লংমার্চে সন্ত্রাসী হামলা ঘটনা ন্যক্কারজনক : হানিফ বাংলাদেশী

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

দেশব্যাপী ধর্ষণ, নারী নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে শাহবাগ থেকে নোয়াখালীর একলাশপুরগামী লংমার্চে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৮ জন। সমাবেশ শেষে শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এর আগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে লংমার্চে অংশ নেওয়া আন্দোলনকারীরা সমাবেশ করেন।
আর এই হামলার ঘটনার প্রতিবাদে রবিবার (১৮ অক্টোবর) সকালে পল্টনস্থ অস্থায়ী কার্যালয়ে  এক প্রতিবাদ সভা করেন বাংলাদেশ যুব শক্তি।   বাংলাদেশ যুব শক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশীর সভাপতিত্বে ও  সদস্য সচিব হাবিবুর  রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন , যুগ্ম আহ্বায়ক মহিবুল্লাহ চৌধুরী,জামাল উদ্দিন রাসেল,মুন্সী মোখলেছ উদ্দিন আশিক, মারুফ সরকার, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আল-আমিনসহ আরো অনেকে।
বক্তারা বলেন , ধর্ষণের বিরুদ্ধে সমাবেশ ও প্রচারাভিযান করে ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের দিকে যাওয়ার সময় কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় লংমার্চে সন্ত্রাসী হামলা ন্যক্কারজনক। মানুষের সভা-সমাবেশের অধিকার হরণ করে, হামলা-মামলা করে শাসকগোষ্টি দুঃশাসনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তারই যৌক্তিকতা প্রমাণ করেছে হামলাকারীরা।তাই আমরা এই ঘটনার সুস্থ নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

– প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com