1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুক হামলায় নিহত ৩

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে একটি নাইটক্লাবে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। গোলাগুলিতে আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার কয়েক ঘণ্টা পরেও হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

গোলাগুলির সময় নাইটক্লাবটিতে কমপক্ষে ৩০ জন ছিলেন। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় দোষীদের খোঁজে শহরে জোরদার তল্লাশি শুরু হয়েছে।

পুলিশের ধারণা, কমপক্ষে দুইজন বন্দুকধারী হামলা চালিয়েছে। তবে, হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

হামলার সময় ওই নাইটক্লাবে থাকা কেড ট্রামেল নামের এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, তিনি ও তার বন্ধু প্রাণ হাতে করে নাইটক্লাব থেকে পালিয়ে আসার আগ পর্যন্ত ৭ থেকে ১০ বার গুলির শব্দ শুনেছেন।

ওই ব্যক্তির বর্ণনা অনুযায়ী, ‌‌‌‌‌‌‌গুলি চলার সময় মেঝেতে পড়ে গিয়ে কোনো ভাবে নিজেদের রক্ষা করেছেন। তারপর, পড়িমরি করে তিনি ও তার বন্ধু নাইটক্লাব থেকে পালিয়ে আসেন। এই যুবক একজন লোকাল হিপহপ শিল্পী।

যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে বন্দুক হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। এর আগে ২০১৭ সালের নভেম্বরে টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংয়ের একটি গির্জায় বন্দুক হামলায় ২৬ জন নিহত হয়।

ওই হামলার পর মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প এক প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, বিশ্বের অন্য আরও দেশের মতো যুক্তরাষ্ট্রেও মানসিক অবসাদগ্রস্তের সংখ্যা বাড়ছে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে সে সময় বিস্তর সমালোচনা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com