1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার তদন্ত শুরু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর): সদ্য শেরপুর পুলিশ লাইনস-এ প্রত্যাহার করে নেয়া নকলা থানায় কর্মরত পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) এর বিরুদ্ধে প্রতারণাপূর্বক বিয়ে করে ধর্ষণ করেছে মর্মে দ্বিতীয় স্ত্রীর দায়ের করা মামলার তদন্ত কাজ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ীর শহরের গড়কান্দা আনসার ক্যাম্প এলাকায় ঘটনার তদন্তে আসেন পিবিআই জামালপুর।
ঘটনা সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া গ্রামের এক প্রবাসীর তরুণী স্ত্রী কর্তৃক অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বিরুদ্ধে থানায় দায়ের করা শ্লীলতাহানীর মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন অভিযুক্ত এসআই। মামলার তদন্তকালে ওই এসআই ও অভিযোগকারী তরুণীর মাঝে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে প্রবাসে থাকা স্বামীর সাথে ওই তরুণীর ছাড়াছাড়ি হয়ে যায়। এর কিছুদিন পর পুনরায় তরুণীর অন্যত্র বিয়ে হয়। বিয়ের পর ওই এসআই তরুণীর সাথে যোগাযোগ রাখেন। একপর্যায়ে দ্বিতীয় স্বামীর সাথেও ছাড়াছাড়ি হয়ে যায় তরুণীর। এরপর এসআই ওই তরুণীকে বিয়ে করে প্রথমে নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার অন্তরা সিনেমা হল এলাকায় ও পরে গড়কান্দা আনসার ক্যাম্প এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
বেশ কিছুদিন আগে ওই এসআই নকলা থানায় বদলি হয়ে গেলে দ্বিতীয় স্ত্রী তরুণীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এমনকি বিয়ের কথা অস্বীকার করেন বলেও জানান অভিযোগকারী তরুণী। এ নিয়ে উভয়ের মাঝে নানা সঙ্কট তৈরি হয়।
একপর্যায়ে দ্বিতীয় স্ত্রী ওই তরুণী চলতি মাসের ১৫ অক্টোবর শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উল্লেখিত এসআই এর বিরুদ্ধে প্রতারণাপূর্বক বিয়ের নামে তাকে দীর্ঘ সময় ধরে ধর্ষণ করেছে মর্মে অভিযোগ দাখিল করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআই জামালপুরকে নির্দেশ প্রদান করেন। নির্দেশ মতে বৃহস্পতিবার দুপুরে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকা আনসার ক্যাম্প এলাকার ভাড়া বাসায় ঘটনা তদন্তে আসে পিবিআই জামালপুর।
অভিযোগকারী তরুণী জানায়, অভিযুক্ত এসআই তার মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে থাকার সুযোগে তার সাথে ভুলিয়ে-ভালিয়ে সম্পর্ক করে পরপর দুই স্বামীর সংসারে ছাড়াছাড়ি করান এবং তার কাছ থেকে কাবিন নামায় স্বাক্ষর নিয়ে ভাড়া বাসায় সংসার শুরু করেন। সম্প্রতি নকলা থানায় বদলি হওয়ার পর থেকে তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে অস্বীকার করেন ওই এসআই। তিনি বলেন, আমার সাথে বিয়ের নামে প্রতারণা করে আমাকে দীর্ঘ সময় ধরে ধর্ষণ করা হয়েছে।
অন্যদিকে অভিযুক্ত এসআই জানান, তার সাথে ধর্ষণের কোন ঘটনা ঘটেনি। আমি তাকে বিয়ে করেছিলাম এবং কিছুদিন সংসারও করেছি। কিন্তু তার নৈতিক অধপতনের কারণে তালাক দিয়েছি। তিনি আরও বলেন, আমি বিয়ে করার পরও তার অন্যত্র কাবিনামা রয়েছে, যা পরবর্তীতে আমি জানতে পারি।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই জামালপুরের পুলিশ পরিদর্শক ফিরোজ হোসেন জানান, কেবলমাত্র তদন্তকাজ শুরু করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com