
শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যার খবর পাওয়া গেছে। ২২ অক্টোবর দুপুরে উপজেলার খরিয়া কাজির চর ইউনিয়নের লংগরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত যুবক লংগরপাড়া গ্রামের মৃত আ: জলিল ওরফে জলাই এর ছেলে সোহেল মিয়া (২৫)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোহেল কয়েকদিন পূর্বে ঢাকা হইতে বাড়িতে আসে। ২২ অক্টোবর দুপুরে সোহেল মিয়া হঠাৎ তার বাড়ির লোকজনের অগোচরে তার বড় ভাই সোহাগের বসত ঘরের বাঁশের ধরনার সাথে পাটের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলতে থাকে। পরে সোহেলের মা ছফুরা বেগম ওই ঘরে গিয়ে ছেলেকে ঝুলতে দেখে চিৎকার দিলে বাড়ির আশেপাশের লোকজন এসে সোহেলকে উদ্ধার করে। পরে তার মৃত্যু হয়। এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ বিষয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।