1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪

নালিতাবাড়ী আওয়ামী লীগ সম্পাদকের শারদীয় শুভেচ্ছা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগ নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক নালিতাবাড়ীর সকল সনাতন ধর্মাবলম্বীর প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।
নিরাপদ-নির্বিঘ্নে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় এ উৎসবের যাবতীয় আয়োজন সুন্দরভাবে যেন সম্পন্ন হয় সে জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এবারও সারাদেশে যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্যদিয়ে সাড়ম্বরে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নালিতাবাড়ীর হিন্দু সম্প্রদায়ের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপাচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছে। দুর্গাপূজার সাথে মিশে আছে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক; ধর্ম-বর্ণ নির্বিশেষে নালিতাবাড়ীবাসীসহ সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বন্ধনকে আরো সুসংহত করুক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com