1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪

আকিজ বিড়ি ফ্যাক্টরীর শ্রমিকদের যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ  

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
রফিকুল ইসলাম, যশোর : নাভারন আকিজ বিড়ি ফ‍্যাক্টরী শ্রমিক-কর্মচারীরা আবারো সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে।
যশোরের নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরীর শ্রমিকরা ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে। অক্টোবর (২৪শে) শনিবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত তারা ফ্যাক্টরির সামনে অবস্থান করে এবং মহাসড়কে  বড় বড় গাছের গুড়ি ফেলে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে রাখে। এ ঘটনায় মুহূর্তের মধ্যে যশোর- বেনাপোল মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারী শত শত যানবাহন এবং যাত্রী সাধারণ। বিড়ি শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধে দাবী আদায়ের বিভিন্ন শ্লোগানে উত্তাল হয়ে পড়ে ফ্যাক্টরী এলাকা। ব্যস্ততম সড়কে তীব্র যানজট ও প্রতিবাদী আন্দোলনরত শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে স্থানীয় নাভারণ হাইওয়ে থানা পুলিশ, ঝিকরগাছা থানা পুলিশ, নাভারণ সার্কেল এএসপি, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নাভারণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসে তাদের দাবি পুরণের জন্য আশস্ত করলে শ্রমিকরা ৪ ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেন।
পরে শ্রমিক নেতা, প্রশাসন এবং ফ্যাক্টরী কর্তৃপক্ষগণ মিলে এক ঘরোয়া বৈঠকের মাধ্যমে শ্রমিকদের সব দাবি মেনে নেবেন বলে আশ্বস্ত করলেও সোমবার আবারো বৈঠকে বসে চূড়ান্ত  সিদ্ধান্ত নেবেন এবং আগামী মঙ্গলবার যথা নিয়মে ফ্যাক্টরীর উৎপাদনের কাজ চালু হবে বলে জানান ফ্যাক্টরী কর্তৃপক্ষ।
এদিকে বিড়ি শ্রমিকরা জানান, সোমবার বৈঠক শেষে মঙ্গলবার ফ্যাক্টরী খোলা এবং তাদের সব দাবি যথাযথ পুরণ না হলে পুনরায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com