1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪

গৃহকর্মী সাদিয়ার বাড়িতে শোকের মাতম, জড়িতদের ফাঁসির দাবী

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীর নির্যাতিত শিশু গৃহকর্মী সাদিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসাধীন অবস্থায় ২৩ অক্টোবর বিকাল ৫টার দিকে মৃত্যু বরণ করে। পরে আজ শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সাদিয়ার গ্রামের বাড়ি মুন্সীপাড়া এলাকায় এম্বুলন্সে লাশ আসে। লাশ দেখেই এলাকাবাসী ভিড় করে চরম ক্ষোভ প্রকাশ করে জড়িতদের ফাঁসির দাবী জানায়।
তবে আ’লীগ নেতা আহসান হাবিব শাকিল প্রভাবশালী হওয়ায় সামনে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এদিকে লাশ বাড়িতে পৌছাই সাদিয়ার আত্মীয়-স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে আকাশ-বাতাস।
সাদিয়ার খালা কাজল, ছালমা বলেন, আমার ভাগনিকে শারীরিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আমরা আ’লীগ নেতার স্ত্রী রুমানা জামান ঝুমুরের ফাঁসি দাবী করছি।
শিক্ষার্থী বাবু মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যাতে এই ধরণের অপকর্ম আর কেউ না করে।
সাদিয়ার পিতা সাইফুল ইসলাম বলেন, আমার মেয়েকে যে নির্মমভাবে শারিরীক নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার আমি ফাসি দাবী করছি।
উল্লেখ্য, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকার ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলে বাসায় প্রায় এক বছর যাবত গৃহকর্মী হিসেবে কাজ করছিল মুন্সীপাড়া এলাকার হতদরিদ্র সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া পারভিন। কাজে যোগদানের পর থেকে ওই গৃহকর্মীকে বিভিন্ন অজুহাতে শারীরিক নির্যাতন করতো শাকিলের স্ত্রী রুমানা জামান ঝুমুর। একপর্যায়ে গত ২৬ সেপ্টম্বর তার শরীরে মারধর ও স্পর্শকাতর অঙ্গে আঘাতের কারণে বেগতিক হয়ে পড়ে ওই শিশু। এ সংবাদ পেয়ে পুলিশ ওই দিন রাত দেড়টার দিকে সাদিয়াকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক দেখে শেরপুর সদর হাসপাতাল ও সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকাবস্থায় ২৩ অক্টোবর বিকেল ৫টার দিকে সাদিয়ার মৃত্যু হয়।
এদিকে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় ২৬ সেপ্টেম্বর পুলিশ অভিযুক্ত রুমানা জামান ঝুমুরকে (৩৫) গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com