1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত ৫০

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় তুরস্ক সমর্থিত ৫০ জনের বেশি মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যে, বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে ওই হামলা চালানো হয়েছে।

ওই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে। রাশিয়ার ওই হামলার কারণে ওই অঞ্চলে সহিংসতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওই হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে।

সংস্থাটি বলছে, হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, গত মার্চ মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইদলিবের উত্তর-পশ্চিমের হারেম অঞ্চলে এই হামলা এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ।

এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর তুরস্ক জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্ররা কোনও হামলা চলালে ‘পুরো শক্তি দিয়ে পাল্টা জবাব’ দেয়ার অধিকার রাখে আঙ্কারা। বিদ্রোহী ও জিহাদিদের শেষ ঘাঁটি হচ্ছে ইদলিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com