1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২১

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় নাগোর্নো-কারাবাখ অঞ্চলে ২১ জন নিহত হয়েছে বলে অভিযোগ করেছে আজারবাইজান। বুধবার (২৮ অক্টোবর) এ ক্ষেপণাস্ত্র হামলা চালায় আর্মেনিয়া। এ হামলায় আহত হয়েছে অনেকে। যদিও হামলার কথা অস্বীকার করেছে আর্মেনিয়া। উল্টো তারা অভিযোগ করেছে আজারবাইজানের স্বশস্ত্র বাহিনী নাগোর্নো-কারাবাখ অঞ্চলে বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়েছে।

আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২১ জন নিহত হওয়ার বিষয়ে আজারবাইজানের প্রেসিডেন্টের মুখপাত্র হিকমেত হাজিয়েভ বলেছেন, ‘আর্মেনিয়া জনবহুল বার্দায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় অনেক হতাহত হয়েছে। ২১ জন নিহত হওয়ার পাশাপাশি ৭০ জন আহত হয়েছে।’

তিনি বলেন, ‘এটা তো বিশেষ কিছু নয়। রাশিয়ান বর্ডার গার্ড বাহিনী তুরস্ক ও ইরানের সঙ্গে আর্মেনিয়ার সীমান্তে পৌঁছেছে। এর পাশাপাশি রাশিয়ান বর্ডার গার্ড বাহিনী আর্মেনিয়ার দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম সীমান্তেও এসেছে।’

২৮ সেপ্টেম্বর থেকে নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। একাধিকবার যুদ্ধবিরতি ঘোষণার পরও একে অপরকে দোষারোপ করে সেই বিরতি ভঙ্গ করেছে। চালিয়ে যাচ্ছে যুদ্ধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com