1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের সাবেক জেলা আমীর আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার

ঝিনাইগাতীতে কবি সংঘ বাংলাদেশ’র বর্ণাঢ্য আয়োজন

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : ‘আমরা মাদক সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে এবং নবীন কবির সন্ধানে আমরা আছি সবখানে’ এই শ্লোগানকে ধারণ করে ১০ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় কবি সংঘ বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখা মহারশি নদীর তীরে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কবিতা পাঠ, আলোচনা ও পৌষ পূর্ণিমা উদযাপন করেছে।
কবি সংঘ বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি কবি ও সাংবাদিক মো: মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সংঘ বাংলাদেশ’র কেন্দ্রীয় পরিষদ সভাপতি বিশিষ্ট কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ এবং বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় পরিষদ সাধারণ সম্পাদক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সম্মানিত সদস্য কবি প্রাবন্ধিক এবং গবেষক ড. আবদুল আলীম তালুকদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শেরপুর রেহানা ইদ্রিস মডেল একাডেমীর এডিশনাল প্রিন্সিপাল কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ, ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক এবং ‘শেরপুরের আলো’ নিউজ পোর্টালের সম্পাদক মো: রফিকুল ইসলাম।
আলোচনায় অংশ নেন কবি সংঘ বাংলাদেশ’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য, প্রিয়জন আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি ও ছড়াকার নূরুল ইসলাম মনি, কবি সংঘ বাংলাদেশ’র ঝিনাইগাতী উপজেলা শাখার সহ-সভাপতি ও বাংলাদেশের একমাত্র যুব মহিলা সভাপতি- ঝিনাইগাতী উপজেলা শাখা আওয়ামী যুবলীগ সভাপতি কবি ফজিলা খাতুন শারমিন এবং কবি সংঘ বাংলাদেশ’র ঝিনাইগাতী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি জামাল শেখ। কবি আল হারুনের সঞ্চালনায় বঙ্গবন্ধু ও পৌষ পূর্ণিমার উপর কবিতা পাঠ করেন কবি তালাত মাহমুদ, কবি ড. আবদুল আলীম তালুকদার, কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ, কবি মো: মঞ্জুরুল হক, কবি ফজিলা খাতুন শারমিন, কবি মোহাম্মদ মাহবুবুর রহমান, কবি নবীজল হক রানা, মরমী কবি সিরাজউদ্দিন, কবি জামাল শেখ, কবি আল হারুন, বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত কবি সিনথিয়া শারমিন, কবি আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত শুভ্যার্থীদের সম্মানে নৈশভোজে ভোনা খিচুড়ি পরিবেশন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com