1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মহানবীকে (সা.) অবমাননা; ইতালিতে প্রকাশ্যে আজান দিয়ে প্রতিবাদ

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননার ঘটনায় ক্রমেই চাপ বাড়ছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের ওপর। দেশে দেশে বয়কটের ও তীব্র সমালোচনার মুখে পড়ে এখন মহাবিপাকে ফ্রান্স। এবার ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে প্রকাশ্যে আজান দিয়ে জুমার নামাজ আদায় করেছে ইতালির মুসলিমরা।

গতকাল শুক্রবার ইতালির রোমে ব্যতিক্রমী এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবাদকারীরা ফ্রান্স দূতাবাস ঘেরাও করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে দূতাবাসের সামনে ইতালি কমিউনিটির নেতারা প্রতিবাদ সভা করেন। বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে নারী-পুরুষসহ অসংখ্য মানুষ প্রতিবাদে অংশ গ্রহণ করেন। পরে প্রকাশ্যে আজান দিয়ে জুমার নামাজ আদায় করা হয়।

জানা গেছে, এই প্রতিবাদে বাংলাদেশি ছাড়াও ইতালিয়ান ও অন্যান্য অভিবাসীরা অংশ নিয়ে প্রতিবাদ জানান। এসময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কঠোর সমালোচনা করেন উপস্থিত বক্তারা। উল্লেখ্য, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম- ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এ মন্তব্যের পর থেকে এর প্রতিবাদ জানাচ্ছে মুসলিম দেশ গুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com