1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

উপজেলা পরিষদ এসোসিয়েশন শেরপুর শাখার সভাপতি নাইম, সম্পাদক লেবু

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

শেরপুর: বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন শেরপুর জেলা শাখা’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ঝিনাইগাতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেছ নাইম সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর পৌর শহরের আলিশান কমিউনিটি সেন্টারে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন শেরপুর জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভার দ্বিতীয় অধিবেশনে এ কমিটি মনোনীত করা হয়।
নব গঠিত এ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি ও ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী এবং ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আতাউল করিম রাসেল।
এসময় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সায়েম, শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শেরপুর জেলার পাঁচ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com