1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

চীনে রহস্যময় রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চীনে রহস্যময় রোগে আক্রান্ত হয়ে শনিবার প্রথম মৃত্যুর খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। রোগটি শনাক্ত করতে না পারলেও এটি সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (সার্স) ভাইরাস ঘরানার বলে সন্দেহ করা হচ্ছে।

উহান মিউনসিপ্যাল হেলথ কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, উহান শহরে নতুন ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৪১ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদের মধ্যে এক জন মারা গেছেন, দুজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং সাত জনের অবস্থা গুরুতর।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, রহস্যময় এই রোগে ৫৯ জন আক্রান্ত হয়েছে।

এক দশকেরও বেশি সময় আগে চীনে সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় ৩৪৯ জন, আর হংকংয়ে মারা যায় ২৯৯ জন।

গত ৩১ ডিসেম্বর উহান শহরে প্রথম রহস্যময় রোগে আক্রান্তের খবর প্রকাশিত হয়। এই শহরের মোট জনসংখ্যা এক কোটি ১০ লাখের বেশি।

এক বিবৃতিতে স্বাস্থ্য কমিশন বলেছে, ‘৩ জানুয়ারি থেকে নতুন করে কারো আক্রান্তের খবর পাওয়া যায় নি। বর্তমানে চিকিৎসাকর্মীদের মধ্যে রোগ ছড়ানোর খবর পাওয়া যায় নি এবং মানুষের কাছ মানুষের মধ্যে রোগ ছড়ানোর কোনো প্রমাণ পাওয়া যায় নি’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com