1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

আরো এক ইরানি কমান্ডারকে হত্যার চেষ্টা ছিল যুক্তরাষ্ট্রের

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে যেদিন হত্যা করা হয়, সেদিন দেশটির আরেক শীর্ষ সামরিক কর্মকর্তাকে ইয়েমেনে হত্যার ব্যর্থ চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

ইয়েমেনের ওই অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য অবশ্য জানায় নি সূত্র। পেন্টাগনের মুখপাত্র রেবেকা রেবারিচ অভিযানের বিষয়ে জানলেও তিনি এ সংক্রান্ত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

রেবেকা বলেন, ‘আমরা ইয়েমেনে ২ জানুয়ারি বিমান হামলার প্রতিবেদন দেখেছি, যেটি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও যুক্তরাষ্ট্রের শত্রুদের নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে’।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইয়েমেনে ২ জানুয়ারি হামলার লক্ষ্যবস্তু ছিলেন কুদস বাহিনীর অন্যতম শীর্ষ কমান্ডার ও  অর্থায়নকারী আব্দুল রেজা শাহলাই।

গত বছর ডিসেম্বরে রেজা শাহলাইয়ের আর্থিক কার্যক্রম, নেটওয়ার্ক ও সহযোগীদের তথ্য প্রদানকারীদের জন্য এক কোটি ৫০ লাখ ডলার পুরস্কারের কথা জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইরান বিষয়ক বিশেষ দূত ব্রায়ান হুক।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। ইরানের বাইরে কুদস বাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন সোলাইমানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com