1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঘূর্ণিঝড় গনিতে লণ্ডভণ্ড ফিলিপাইন, নিহত ২০

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে আছড়ে পড়েছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘গনি’। ঘণ্টায় ২২৫ কিমি গতিবেগের এই ঘূর্ণিঝড় গনিতে লণ্ডভণ্ড ফিলিপাইন। যার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। সর্বাধিক ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে সোমবারও যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

রবিবার পূর্ব উপকূলে জনবহুল দ্বীপ লুজনের কাতান্দুয়ানিজ দ্বীপ এবং নিকটবর্তী আলবে প্রদেশে সর্বাধিক গতিতে আঘাত করে টাইফুন। ঘণ্টায় গতিবেগ ২২৫ কিমি। টাইফুনের ব্যাপক গতির দাপট ও মারাত্মক বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্থ এলাকায় বিদ্যুৎ পরিষেবার চূড়ান্ত ক্ষতি হয়। একাধিক খুঁটি উপড়ে গেছে, সংযোগ বিচ্ছিন্ন বহু এলাকার। এমনকি ঘূর্ণিঝড়ের দাপটে বন্যার সৃষ্টি হয় ও বেশ কিছু এলাকায় ভূমিধসের সৃষ্টি হয়।

ফিলিপাইনের রেডক্রসের প্রধান রিচার্ড গর্ডন এক বিবৃতিতে জানিয়েছেন, কাতান্দুয়ানিজ দ্বীপ এবং আলবায়েসহ অনেকগুলো অঞ্চলে এই টাইফুনের ধ্বংসযজ্ঞের জেরে আমরা আতঙ্কিত। উল্লেখ্য, গনির ভয়াবহতা সম্পর্কে ফিলিপাইন্স কর্তৃপক্ষকে আগেই সতর্ক করেছিল আবহাওয়া বিভাগ।

এরপরেই যুদ্ধকালীন পরিস্থিতিতে কয়েক হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাদের অধিকাংশই এখনও সেই সব আশ্রয় সেন্টারেই রয়েছেন। কারণ, গনির দাপটে বিদ্যুৎ ও টেলিযোগাযোগে হওয়া ক্ষতি সারাতে এখনও যথেষ্ট বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com