1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভিয়েনার ৬ স্থানে সন্ত্রাসী হামলা, বন্দুকধারীসহ নিহত ৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ছয় স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। তার মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রিয়ান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। খবর সিএনএন, আল জাজিরা ও গার্ডিয়ানের।

স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে এ হামলা চালানো হয়। এই হামলায় দুজন পথচারী ও একজন হামলাকারী নিহত হয়েছে। ১৫ জন আহত হয়েছে। তার মধ্যে একজন পুলিশ বাহিনীর সদস্যও রয়েছেন। এমনটাই জানিয়েছেন ভিয়েনার মেয়র মাইকেল লুডভিক।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সোমবার রাত ৮টার দিকে হামলাকারীরা রাইফেল নিয়ে আক্রমণ শুরু করে। তারা ছয়টি ভিন্ন ভিন্ন স্থানে হামলা চালায়। অল্প সময়ের মধ্যেই নিরাপত্তাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয় এবং একজন হামলাকারী তাদের গুলিতে নিহত হয়। এখনও পুরো এলাকা জুড়ে পুলিশি অভিযান চলছে। বিস্তৃত এলাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। স্থানীয়দের ঘরের বাইরে না বেরুতে এবং গণপরিবহন ব্যবহার না করতে বলা হয়েছে। মঙ্গলবার ভিয়েনার স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্তও হয়েছে।

কুর্জ এক টুইট বার্তায় বলেছেন, ‘আমরা খারাপ কয়েকটি ঘণ্টার মধ্য দিয়ে যাচ্ছি। হামলায় অংশগ্রহনকারী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমাদের পুলিশ যথাযথ ব্যবস্থা নিবে। আমরা কখনোই সন্ত্রাসবাদের কাছে মাথানত করবো না। আমরা এই হামলাকারীদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com