1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জেল হত্যাকাণ্ডের ‌অনেক রহস্য উন্মোচিত হয়নি: ওবায়দুল কাদের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাঙালি জাতির জীবনের কলঙ্কময় দিন জেল হত্যাকাণ্ডের ‌অনেক রহস্য উন্মোচিত হয়নি। ইতিহাসে সত্যের স্বার্থে ও নতুন প্রজন্মকে জানাতে এ বিষয়টি উদঘাটন করা দরকার। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলহত্যা দিবসে রাজধানী ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। কাদের বলেন, অভিভাবকশূন্য করতেই বঙ্গবন্ধু হত্যা আর নেতৃত্বশূন্য করতেই ৭১-এর পরাজিত শক্তি জেল হত্যা সংঘটিত করেছিল।

এদিন সকাল ৮টায় দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় নেতাদের হত্যা করে সেদিন তারা আমাদের নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর কেন জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হুদা, কর্নেল হায়দারসহ অসংখ্য সেনাবাহিনীর অফিসারকে, জওয়ানকে সেদিন সিপাহি জনতার বিপ্লবের নামে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তার অনেক রহস্য এখনো উন্মোচন হয়নি। ইতিহাসে সত্যের স্বার্থে এবং আগামী প্রজন্মকে সব বিষয়ে জানাতে আমাদের এ বিষয়টি উদঘাটন করে বের করা দরকার।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com